হট চিকেন প্রন চাওমিন

#Fooddieries
বিকেলের নাস্তায় যে খাবারটি সবচেয়ে বেশি আমার মেন্যুতে থাকে তা হলো চিকেন প্রন চাওমিন।
বাচ্চা খুব পছন্দ করে বলে প্রায় প্রতিদিনই করা হয় ।
আজ তাই আমার সহজ রেসিপি টি শেয়ার করছি।
হট চিকেন প্রন চাওমিন
#Fooddieries
বিকেলের নাস্তায় যে খাবারটি সবচেয়ে বেশি আমার মেন্যুতে থাকে তা হলো চিকেন প্রন চাওমিন।
বাচ্চা খুব পছন্দ করে বলে প্রায় প্রতিদিনই করা হয় ।
আজ তাই আমার সহজ রেসিপি টি শেয়ার করছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ও প্রন টা ম্যারিনেট করে নিবো, সেজন্য চিকেনের বুকের মাংস ছোট ছোট করে কেটে নিবো, এবং চিংড়ি খোসা ছাড়িয়ে পছন্দ মতো কেটে নিবো।এবারে চিংড়ি ও চিকেন একসাথে একটি বোলে নিবো এবং এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ অনুযায়ী সয়াসস,অয়েষ্টার সস, ভিনেগার, গোলমরিচ গুঁড়া ও করুণ স্টারচ বা কর্ণফ্লাওয়ার মিশিয়ে মেখে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখবো ১৫ মিনিট এর জন্য।
- 2
এদিকে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে তাতে নুডলস সিদ্ধ করে নিবো।নুঢলস যাতে বেশি গলে না যায় সেদিকে খেয়াল রাখবো।
নুডলস ঝরঝরে ভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ছাঁকনি তে পানি টা ছেঁকে নিবো। - 3
এবারে, একটি কড়াইতে ২ টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি হালকা ভেজে নিবো এবং ম্যারিনেট করে রাখা চিকেন ও চিংড়ি টা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।এভাবে ৩/৪ মিনিট চিংড়ি ও চিকেন ভেজে নিবো।এরসাথে স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিবো।এরপর একে একে দিবো গাজর কুচি,ক্যাপ্সিকাম কুচি,গ্ৰিন ওনিওন কুচি দিয়ে একটু নেড়ে সব মিশিয়ে নিবো।
- 4
এরপর এর সাথে পানি ঝরিয়ে রাখা সিদ্ধ নুডলস গুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।এর মধ্যে দিয়ে দিবো পরিমাণ অনুযায়ী সয়াসস,অয়েষ্টার সস ও সিসেমি অয়েল। ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বিকেলের লোভনীয় নাস্তা হট চিকেন প্রন চাওমিন।
Made this recipe? Share a Cooksnap!
Let Tasnuva lslam Tithi know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি