রান্নার নির্দেশ
- 1
প্রথমে রোস্টের মসলাগুলো টেলে নিয়ে সব একসঙ্গে গ্ৰাইন্ডারে দিয়ে গুড়া করে নিন।চাইলে একটে পানি দিয়েও ব্লেন্ড করা যাবে।এরপর আস্ত মুরগির পেটের ভিতরে পরিষ্কার করে নিয়ে একটু আদা,লবণ ও জর্দার রঙ দিয়ে মেখে নিন।এরপর মুরগির পাদুটো এবং বুকের দিকটা ডানা সহো মোটা সুতা দিয়ে বেধে নিন।এতে মুরগি ভাজতে সুবিধা হবে। প্যানে ১ টেবিল চামচ ঘি ও ২ টেবিল চামচ তেল একসঙ্গে গরম করে আস্ত মুরগিটি ভেজে নিন।
- 2
ভাজা হলে একই প্যানে আরো ২ টেবিল চামচ ঘি দিন। এলাচ, দারুচিনি ও তেজপাতা সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা করে ভেজে নিন পেঁয়াজ। এবার একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস, টক দই, মিষ্টি দই ও ব্লেন্ড করা রোস্টের মসলা দিয়ে ভালো করে কষান।
- 3
আট থেকে দশ মিনিট কষানোর পর দুকাপ পানি দিন।বলক উঠলে ভেজে রাখা মুরগি দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৮ থেকে ১০ মিনিট মাঝারি আঁচে রেখে দিন।
- 4
এরপর ঢাকনা তুলে নেড়ে নিন। চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 5
নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা, আস্ত কাঁচামরিচ, গুঁড়া দুধ, আলুবোখরা ও গোলাপজল দিয়ে নেড়ে নিন। জ্বাল কমিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। আস্ত মুরগির ঘি রোষ্ট পরিবেশন করুন পোলাও বা বিরিয়ানির সঙ্গে
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (4)