মাশরুম পাস্তা

বিকেলের নাস্তায় যেকোন কিছু তেই মাশরুম আমার খুব পছন্দের।আর পুষ্টিগুণে মাশরুম অনেক সমৃদ্ধ তা সবাই জানি।
আমার বাচ্চা পাস্তা খেতে খুব পছন্দ করে,তাই প্রায় ই বিকেলের নাস্তায় আমি চটজলদি তৈরি করে ফেলি পুষ্টিকর মাশরুম দিয়ে দারুন স্বাদের মাশরুম পাস্তা।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাস্তা সিদ্ধ করে নিবো
এবং মাশরুম পছন্দ মতো কেটে ছোট ছোট টুকরা করে নিবো। - 2
এবারে একটি ফ্রাইপ্যানে ২টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ,রসুন কুচি ও কাঁচামরিচ কুচি ২ মিনিট ভেজে নিবো অনবরত নেড়েচেড়ে।এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
- 3
এরমধ্যে দিয়ে দিবো ১/২ চা চামচ হলুদ গুড়া ও ১টঞা টমেটো কুচি। এবং অনবরত নেড়েচেড়ে টমেটো একটু নরম করে নিবো। এবং এরসাথে দিয়ে দিবো মাশরুম এর টুকরা,ক্যাপ্সিকাম কুচি,চিলি সস, টমেটো সস,স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়া,মিক্সড হার্বস। সব ভালোকরে একসাথে মিশিয়ে এর মধ্যে সিদ্ধ করা পাস্তা গুলো দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে ২/৩ মিনিট রান্না করবো মিডিয়াম আঁচে।
ব্যাস, তৈরি হয়ে যাবে মজাদার চটজলদি মাশরুম পাস্তা।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি