ডালগোনা ক্যান্ডি উইথ মাই আইডিয়া

জনপ্রিয় ভাইরাল ডালগোনা ক্যান্ডি এবার আমি দ্বিতীয় বার বানালাম,তাই চিন্তা করে দেখলাম একে আরেকটু আকর্ষণীয় কিভাবে করা যায়।সেই চিন্তা থেকেই আবারো বানালাম ডালগোনা ক্যান্ডি আমার আইডিয়া থেকে।আমার কাছে কোন কুকি কাটার নেই,তাই আমি হাতেই কিছুটা ফুলের নকশা করেছি এবং নকশার খাজের ভিতর কিছু ছোট ছোট সুইট বল দিয়ে দিয়েছি,যাতে দেখতে আরো আকর্ষণীয় হয় আর খেতে আরো সুস্বাদু হয়।
ছোট্ট একটা টিপস ৩ থেকে ৪ টেবিল চামচ চিনির জন্য ১চিমটি খাবার সোডা ই যথেষ্ট।এর বেশি দিলে ক্যান্ডি খেতে ভালো লাগবেনা,তেতো লাগবে।
ধন্যবাদ।
#Dalgona_Candy ❤️

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি ননস্টিক প্যানে ৩ টে চামচ চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে চিনি পুরোপুরি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিবো। এবং কাজটি করবো লো আঁচে।তাতে খুব দ্রুত চিনি পুড়ে কালো না হয়ে যায়।
- 2
এর পর ক্যারামেল লিকুইড থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে এর মধ্যে এক চিমটি সোডা দিয়ে অনবরত নেড়েচেড়ে ডালগোনার মিশ্রণ তৈরি করে নিবো।
- 3
এবং এই ডালগোনা মিশ্রণটি একটি ক্যান্ডি কাঠি সমতল জায়গায় সেট করে ঢেলে দিবো। এবং সাথে সাথেই এটি জমাট বাঁধতে শুরু করবে।উপরটা একটু ড্রাই কিন্তু নরম থাকা অবস্থায় সরু কোন কাঠি দিয়ে পছন্দ মতো নকশা করে নিবো এবং নকশার খাঁজ গুলোতে ছোট ছোট সুইট বল ছিটিয়ে দিবো।এগুলো সুন্দর ভাবে ক্যান্ডির গায়ে লেগে যাবে।এই মেজারমেন্টে ক্যান্ডি তৈরি করলে খুব পারফেক্ট হবে আর খুব ক্রানচ্ ও করবে।
- 4
সবশেষে পরিবেশন করবো ভাইরাল হয়া জনপ্রিয় এই ডালগোনা ক্যান্ডি উইথ মাই আইডিয়া! আশাকরি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।❤️😍
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)