সিনামন রোল।

বিকেলের নাস্তায় সিনেমন রোল আমার ভীষণ প্রিয়।এটি খুব সহজেই বাসায় তৈরী করা যায় এবং খেতেই দারুণ।
সিনামন রোল।
বিকেলের নাস্তায় সিনেমন রোল আমার ভীষণ প্রিয়।এটি খুব সহজেই বাসায় তৈরী করা যায় এবং খেতেই দারুণ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার মধ্যে ইস্ট ও 2 টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর ময়দার সঙ্গে এই দুধটি অল্প অল্প করে মিশিয়ে একটি নরম ডো বানিয়ে নিতে হবে। এরপর ডো টাকে মাখন দিয়ে মাখিয়ে নিতে হবে।
- 3
এই ডো ৪০ মিনিট গরম স্থানে রেখে দিতে হবে ।৪০ মিনিট পর ডো টি ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন আবার মথে নিয়ে,বেলে একটি রুটি তৈরি করে নিতে। হবে
- 4
ফিলিং এর উপাদান গুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর তা রুটির ওপরে ছড়িয়ে দিতে হবে। এরপর রুটি এক সাইড থেকে রোল করে নিতে হবে। এরপর একটি ধারালো ছুরি নিয়ে রুটি টি এক ইঞ্চি করে কেটে কয়েক ভাগে ভাগ করে নিতে হবে।
- 5
এরপর ওভেন 180C এ প্রিহিট করে নিতে হবে এরপর সিনেমন রোলগুলো ২৫ থেকে ৩০ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে।ব্যাস গরম গরম বিকেলের নাশতায় উপভোগ করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (8)