ফিস বাটার ফ্রাই (Fish batter fry recuipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পরিস্কার করা ফিলেতে ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো,স্বাদ মতো নুন আর লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট রাখতে হবে।
- 2
১৫ মিনিট বাদ জল চিপে নিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 3
একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার,স্বাদ মতো নুন,১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো,ডিম, বাটার, বেকিং পাউডার, বেকিং সোডা ভালো করে মিশিয়ে আস্তে আস্তে কনকনে ঠাণ্ডা জল মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।
- 4
তেল গরম করে ঐ ম্যারিনেট করা ফিলে থেকে একটা করে নিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে হবে।
- 5
গরম গরম থাকতে সস্ বা কাসুন্দি র সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15687983




মন্তব্যগুলি