শিফন সুইস রোল কেক(Chiffon Swiss roll 🍰 cake)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ৪ টা ডিম এর সাদা অংশ ও কুসুম আলাদা করে নিবো আলাদা দুটি পাত্রে।
এবারে প্রথমে ডিমের সাদা অংশটা
ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে খুব আস্তে আস্তে বিট করে করে ফোম তৈরি করে নিবো, এবং এর সাথে ১টে চামচ ভিনেগার অথবা ১টে চামচ লেবুর রস দিয়ে বিট করবো।২/৩ মিনিট বিট করে এর মধ্যে ৬০ গ্ৰাম চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করে নিবো প্রায় ৮-১০ মিনিট।ফোম তৈরি হয়ে গেলে একপাশে রেখে এবারে ডিমের কুসুম টা ফেটিয়ে নিবো। - 2
ডিমের কুসুম এর সাথে বাকি ২০ গ্ৰাম চিনি,৪০ মিলি লিটার দুধ,৪০ মিলি লিটার তেল,১টে চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিবো এবং একটা ম্যানুয়াল হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে নিবো।
- 3
এবারে ডিমের কুসুমের মিশ্রণের সাথে ৩০ গ্ৰাম ময়দা ও ৩০ গ্ৰাম কর্ণফ্লাওয়ার ও সামান্য লবণ মিশিয়ে নিবো অল্প অল্প করে এবং একটা স্পাচুলা দিয়ে সব একসাথে মিশিয়ে নিবো।এবারে এর সাথে ডিমের সাদা অংশের তৈরি করে রাখা ফোম টা আস্তে আস্তে মিশিয়ে সব আরেকবার বিটার দিয়ে বিট করে নিবো।
- 4
এবারে ডিমের কুসুমের মিশ্রণের সাথে ৩০ গ্ৰাম ময়দা ও ৩০ গ্ৰাম কর্ণফ্লাওয়ার ও সামান্য লবণ মিশিয়ে নিবো অল্প অল্প করে এবং একটা স্পাচুলা দিয়ে সব একসাথে মিশিয়ে নিবো।এবারে এর সাথে ডিমের সাদা অংশের তৈরি করে রাখা ফোম টা আস্তে আস্তে মিশিয়ে সব আরেকবার বিটার দিয়ে বিট করে নিবো। এবং কেকের ব্যাটার টি তৈরি করে নিবো।
- 5
এবারে একটি বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বসিয়ে পরিমাণ মতো বাটার ব্রাশ করে গ্ৰীস করে নিবো। এবং খুব স্মুথলি কেকের ব্যাটার টি আস্তে আস্তে ঢেলে সমান করে দিবো। এবং প্রি হিট ইলেকট্রিক ওভেনে ১৬০-১৭০ ডিগ্ৰী সেলসিয়াসে কেক বেক করে নিবো প্রায় ২৫-৩০ মিনিট।
- 6
এরপর কেক টা নামিয়ে ঠান্ডা করে নিবো। এই ফাঁকে ক্রিম ফিলিং টা তৈরি করে নিবো।
সেইজন্য একটা বোলে পরিমাণ অনুযায়ী ঠান্ডা লিকুইড হুইপিং ক্রিম ও ২০ গ্ৰাম চিনি দিয়ে বিট করে ক্রিম তৈরি করে নিবো। - 7
এবারে কেক ঠান্ডা হয়ে গেলে পার্চমেন্ট পেপার টা খুলে কেকের মাঝে তৈরি করে নেয়া ক্রিমের ফিলিং টা দিয়ে কেক টা প্যাচিয়ে রোল করে নিবো। এবং কমপক্ষে ২ ঘন্টা এই কেক রোল টা ফ্রিজে রেখে দিবো সেট হতে।
- 8
২ ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে রোল রোল করে কেটে পরিবেশন করবো খুব সহজ চটজলদি ইয়াম্মী এই শিফন সুইস রোল কেক।
আশাকরি সবাই এনজয় করবেন।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (7)