জালি কাবাব।

জালি কাবাব।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ধোয়া, পানি ঝরানো কীমা একটা বোলে নিয়ে খুব ভালো করে কচলে নরম করে নিন। পাউরুটির টুকরা দুটো একটু পানিতে ভিজিয়ে চটকে নিন। এবার সরষের তেল, সয়াবিন তেল ও ব্রেড ক্রাম্ব ছাড়া একটা ডিম ও বাকি সবকিছু কীমাতে দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেশান। এবার সরষের তেল দিয়ে আবার ভালো ভাবে মেশান।
- 2
দুটি ডিম ভেঙ্গে নিন। এতে ২ টে চা কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার হাতে তেল লাগিয়ে কীমার মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে পছন্দ মত সাইজে চ্যাপ্টা কাবাব বানান। এদিকে চূলায় ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল দিন। কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হলে একটা করে কাবাব ব্রেড ক্রাম্ব লাগিয়ে ডিমের মিশ্রনে চুবিয়ে তেলে ছেড়ে দিন।
- 3
প্রথমে আঁচ বেশী থাকবে। কাবাবের উপর ডিমের মিশ্রণ হালকা ভাবে ছিটিয়ে দেবেন ও কাবাবের উপর উঠিয়ে দেবেন। একটু লালচে হলে উল্টিয়ে দেবেন ও আঁচ একটু কমিয়ে দেবেন যাতে ভালো করে সিদ্ধ হয়। ৩/৪ মিনিট পরে আবার উল্টিয়ে দেবেন। আরেকটু ডিম ছড়িয়ে দিতে পারেন। এটাতেই জালির মত তৈরী হয় বলে এটাকে জালি কাবাব বলে। যাইহোক উল্টেপাল্টে লালচে বাদামী হলে তেল ঝড়িয়ে নামিয়ে কিচেন টাওয়েলের উপর রেখে বাকী তেল শুষে নিন। ব্যাস তৈরী হয়ে গেল অপূর্ব স্বাদের জালি কাবাব, উপভোগ করুন পরটা, নান, পোলাও, বিরিয়ানি অথবা শুধু সস দিয়ে!
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি