জলপাই তেঁতুলের যুগলবন্দি টক মিষ্টি আচার

জলপাই আমার খুব ই প্রিয়,আর এই জলপাই দিয়ে যেকোন আচার ই আমার অসাধারণ লাগে।আমার আম্মু একটা আচার বানায়,পাকা জলপাই এর সাথে তেতুল মিশিয়ে মিষ্টি আচার। এতো মজা হয়।এবার বাসায় এসে গতো বছরের এই পাকা জলপাই এর মিষ্টি আচার ই খাচ্ছি।অল্প একটু ই অবশিষ্ট ছিলো ,তা দিয়ে ফটো তুললাম।
আশাকরি সবাই এই ভিন্ন স্বাদের জলপাই এর আচার টা ট্রাই করবেন।
এই পাকা জলপাই টা জলপাই এর পিছনের শেষের দিকে বেড় হয়,আর এটা হাত দিয়ে চটকালেই ম্যাশ করে নেয়া যায়।কারণ এতোটাই নরম থাকে।তাছাড়া নরম না হলে ফ্রিজে ৪/৫ দিন রেখে দিলেও এই পাকা জলপাই খুব সহজেই নরম হয়ে যাবে।
ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাকা জলপাই গুলো ধুয়ে ছাঁকনি দিয়ে ভালো ভাবে পানি ঝরিয়ে নিবো,যাতে কোন পানি না থাকে।এবারে একটি বোলে জলপাই গুলো হাত দিয়ে চটকে ভেঙ্গে ভেঙ্গে ম্যাশ করে নিবো।
- 2
এবারে আরেকটা বোলে ১/২ কাপ পরিমাণ পাকা তেঁতুল ১/২ কাপ পানিতে ভিজিয়ে রাখবো ১০ মিনিট।
- 3
এবারে একটি হাড়িতে ১/২ কাপ সরিষার তেল গরম করে তাতে ১টেবিল চামচ গোটা পাচফোরণ দিয়ে তেল ফোরন দিবো।এই আচার এ তেলের পরিমাণ কম লাগবে। কারণ, অন্যান্য আচারের মতো এই আচার তেলে ডুবে থাকবেনা।এরপর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিবো। রসুন বাটা অবশ্যই পানি দিয়ে না বেটে সিরকা দিয়ে বেটে নিবো,এতে করে আচার দীর্ঘ দিন ভালো থাকে।এবারে একটু বলক আসলে এর মধ্যে চটকে ম্যাশ করে রাখা পাকা জলপাই গুলো দিয়ে একটু নেড়েচেড়ে ৫/৬ মিনিট একটু ভেজে নিবো। এরপর এর সাথে পাকা তেঁতুল চটকে তেঁতুলের টক টা দিয়ে দিবো,বিচি ছাড়া।
- 4
এবারে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে ১/২ কেজি চিনি দিয়ে দিবো।ভালোকরে নেড়ে নিবো।একট বলক আসলেই এরমধ্যে সাদা সিরকা দিয়ে দিবো এবং ভালো করে নেড়ে সব মিশিয়ে নিবো। এবং লো মিডিয়াম আঁচে নেড়েচেড়ে আচার টানিয়ে নিবো।আচার মাখামাখা হয়ে এলে এর মধ্যে চিলি ফ্লেক্স,ভাজা জিরার গুঁড়া,মৌরি গুঁড়া ছিটিয়ে দিবো এবং ভালো ভাবে নেড়েচেড়ে নিবো আরো ৫-৬ মিনিট।
এই আচার টা অন্যান্য আচারের মতো তেলে ডুবে থাকবেনা।খুব মাখামাখা একটা লোভনীয় আচার এটি।আর চিনির পরিমাণ বেশি হতে হবে,এতে করে কালার টা ওসুন্দর লালচে হবে। - 5
ব্যাস,হয়ে গেলো অসাধারণ স্বাদের জলপাই তেঁতুলের যুগলবন্দি টক মিষ্টি আচার।আমার মা এর হাতের স্পেশাল এই ভিন্ন স্বাদের লোভনীয় আচার আশাকরি সব কুকপ্যাডারদের ই ভালো লাগবে।আর আমার মা খুব খুশি হবে,যদি সবাই তৈরি করে এই আচার।
আর এখানে উল্লেখ্য যে,এই আচার টি কোন রকম তেল ছাড়াই বয়ামজাত করে রোদে দেয়ার ঝামেলা ছাড়াই পুরো বছর জুড়ে খেতে পারবেন আরামসে!!
ধন্যবাদ ।😊😍❤️
Made this recipe? Share a Cooksnap!
Let Tasnuva lslam Tithi know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)