গুঁড়া দুধের রসগোল্লা।

রসগোল্লা সাধারণত ছানা দিয়ে তৈরী করা হয় যেটা বেশ ঝামেলার ব্যাপার। তবে সহজ পদ্ধতিতে গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরী করা যায় যা স্বাদে ও মানে কোন অংশেই কম নয়!
গুঁড়া দুধের রসগোল্লা।
রসগোল্লা সাধারণত ছানা দিয়ে তৈরী করা হয় যেটা বেশ ঝামেলার ব্যাপার। তবে সহজ পদ্ধতিতে গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরী করা যায় যা স্বাদে ও মানে কোন অংশেই কম নয়!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে এক কাপ গুঁড়া দুধ ও আধা চা চা বেকিং পাউডার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিন। এরপর ঘি দিয়ে ভালো করে মাখান। আলাদা একটি বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে দুধের মিশ্রনে অর্ধেকের বেশী টা ঢেলে মিশান। অল্প অল্প করে আলতো হাতে ডিম মিশিয়ে মাখাতে থাকুন। যখন একটা আঠালো ডো হবে তখন ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন। দশ মিনিট পরে পছন্দ মত সাইজে গোল বল তৈরী করে নিন। খেয়াল রাখতে হবে গায়ে যেন কোন ফাটা না থাকে। আমি এই রকম দুটা রেসিপি করেছি। এক রেসিপিতে ৮-১০ টা হয়।
- 2
এদিকে একটা পাত্রে চিনি ও পানি মিশিয়ে ৩ টা এলাচ খুলে দিয়ে জ্বাল দিন। সিরা পাতলা থাকবে, পানি ফুটে উঠলে ও চিনি গলে গেলে এতে গোল্লাগুলো ছেড়ে দিন ও ঢেকে দিন। আঁচ উঁচুতেই থাকবে। এভাবে দশ মিনিট জ্বাল দিতে হবে। বেশী ফেনা হলে ঢাকনা একটু খুলে বাতাস বের করে দিয়ে আবার ঢেকে দিতে হবে। নাড়া যাবে না এই সময়।
- 3
দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেছে। তখন খুব সাবধানে একটু উল্টে দেবেন। আবার ঢেকে দুএক মিনিট জ্বাল দিয়ে চূলা বন্ধ করে দিবেন। ঢাকনা খুলবেন না এবং কড়াইয়ের মধ্যেই রেখে ৪/৫ ঘন্টা রেখে ঠাণ্ডা করবেন। ব্যাস হয়ে গেল নরম তুলতুলে রসে টইটুম্বুর রসগোল্লা!
- 4
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি