ফ্লেবারে ভরা আলু ফ্রাই

Farzana Mir @farzana_made
সাইড ডিশ হিসেবে আলুর তুলনা হয়না। আমরা মাঝে মাঝে এটা বানিয়ে নেই, অনেক ঝটপট আর মজাদার।
ফ্লেবারে ভরা আলু ফ্রাই
সাইড ডিশ হিসেবে আলুর তুলনা হয়না। আমরা মাঝে মাঝে এটা বানিয়ে নেই, অনেক ঝটপট আর মজাদার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলি ছিলে বা না ছিলে অর্ধেক করে একটি হাড়িতে পানি গরম করে লবণ দিয়ে সিদ্ধ করে নেবো।
- 2
এবার একটি প্যানে অয়েল গরম করে বাটার মেলত করে তাতে রসুন মরিচ আর পারস্লে ফ্লেক্স দিয়ে কিছুখন নাড়বো যাতে অয়েল টা এদের ফ্লেবার নিয়ে নেয়।
- 3
এরপর সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করবো। আমি তেল অতটা দেই নি তাই অত ক্রিস্পি হয়নি। ক্রিস্পি করতে চাইলে আরও তেল দিয়ে আরও কিছুখন ভাজলে সাইড গুলি ব্রাউন হয়ে আসবে।
- 4
এবার ধনেপাতা বা লেমন জেস্ট দিয়ে হালকা ঝাঁকিয়ে নেই। ব্যস হয়ে গেলো ফ্লেবারফুল আলু ফ্রাই!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15719144








মন্তব্যগুলি (5)