পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি

আঞ্চলিক রান্নার রেসিপি দিতে গিয়ে প্রথমেই মনে পড়লো পুরান ঢাকার তেহারির কথা।
খুব প্রিয় আমার।ছোটবেলা থেকেই দেখে আসছি।সেই চীরো চেনা পুরানো ঢাকার বিখ্যাত সরিষার তেল ও গরুর মাংসের অথেন্তিক তেহারির কথা কে না জানেন। অসাধারণ এই তেহারি খেতে দূর দুর্দান্ত থেকেও মানুষ কষ্ট করে আসেন পুরান ঢাকায়,একবার হলেও অথেন্টিক বাবুর্চি দের হাতের স্পেশাল ঐতিহ্য বহনকারী এই তেহারি খেতে।
আমি চেষ্টা করেছি সেই অথেন্টিক স্টাইলেই রান্না করার জন্য।একটা বাবুর্চি স্পেশাল মসলার তাই তৈরি করেছি।
আর এই তেহারির স্পেশালিটি হলো যেই হাড়িতে মাংস রান্না করবো,ঠিক সেই হাড়িতেই চাল রান্না করে তেহারি রান্না করতে হবে।এতে করে চালের ভিতরে তেল মসলা মাংসের ফ্লেভার পুরোপুরি ঢুকে যায়।
একবার খেলেই মনে হয় জীবন স্বার্থক।
আজ এই অসাধারণ পুরান ঢাকার অতি প্রাচীন ও ঐতিহ্য বহনকারী তেহারি রেসিপি টি শেয়ার করছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে তেহারি রান্না করার জন্য স্পেশাল যে মসলাটা পুরানো ঢাকার বাবুর্চি রা ব্যবহার করেন,তা তৈরি করে নিবো। সেজন্য লাগবে ২ টুকরা দারুচিনি,৭/৮ টা সবুজ এলাচ,১টা জায়ফলের অর্ধেক টা,২ টুকরা জয়ত্রী,১/২ চা চামচ কালো গোলমরিচ ও ৪/৫ লবঙ্গ একসাথে গ্ৰাইন্ডার এ নিয়ে একটু গুঁড়া করে পাউডার তৈরি করে নিবো।
- 2
এবারে একটি হাড়িতে ১ কাপ সরিষার তেল গরম করে নিবো এবং ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিবো।এবারে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে মসলা টা ২/৩ মিনিট নেড়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চর্বি সহ গরুর মাংস দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে নিবো এবং এর মধ্যে আগে থেকে তৈরি করা স্পেশাল তেহারি মসলা টা,স্বাদ মতো লবণ,২টে চামচ ফেটানো টকদই,৫/৬ টা কাঁচামরিচ ফালি দিয়ে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মাংস কষিয়ে নিবো।এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।এভাবে ১৫ মিনিট মাংস কষিয়ে নিবো।
- 3
এবং মাংস থেকে বেড় হয়া পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে।তারপর যদি প্রয়োজন হয় মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি ব্যবহার করা যায়।এভাবেই গরুর মাংস টা ঢাকনা দিয়ে প্রায় ৩৫-৪০ মিনিট রান্না করবো মিডিয়াম আঁচে।
- 4
এবারে মাংসের উপরে তেল চলে আসলেই বুঝতে হবে মাংস টা রান্না হয়ে গেছে।এবারে চুলা বন্ধ করে মাংস গুলো তেল ঝোদ থেকে আলাদা করে একটি আলাদা পাত্রে তুলে রাখবো।
- 5
এবারে মাংস রান্নার তেলেই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সাড়ে তিন কাপ চিনি গুঁড়া পোলাও এর চাল দিয়ে ভালো করে নেড়ে ছিল গুলো তেল ঝোল মসলার সাথে মিশিয়ে ভেজে নিবো কিছুক্ষণ।এরপর এর মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ এবং আবারো নেড়েচেড়ে এর মধ্যে সাড়ে ছয় কাপ ফুতন্ত গরম পানি দিয়ে নেড়ে নিবো এবং ঢাকনা দিয়ে লো আঁচে চাল সিদ্ধ হতে দিবো।
- 6
চাল মোটামুটি সিদ্ধ হয়ে,পানি টেনে আসলেই এর মধ্যে দিয়ে দিবো ৬/৭ টা কাঁচামরিচ ফালি, কেওড়া জল দিয়ে আবারো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট পোলাও টা রান্না করে নিবো।
- 7
পোলাও ঝরঝরে হয়ে এলেই তুলে রাখা রান্না করা গরুর মাংস টা দিয়ে পোলাও এর সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিবো। এবং ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ১০-১৫মিনিট এর জন্য দমে রাখবো।ঢাকনা তুলে আবারো সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ চুলার উপর রেখে দিবো ঠিক এভাবেই।
- 8
সবশেষে গরম গরম পরিবেশন করবো
ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিখ্যাত তেহারি।
ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)