সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। Beef curry with Shatkora

নানা অন্চলের নানা রান্না চ্যালেন্জে আমি নিয়ে এসেছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রান্না সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। যেহেতু এই মুহূর্তে হাতে ফ্রেশ সাতকরা নেই তাই আমি ফ্রোজেন সাতকরা দিয়ে রান্না করেছি। সুগন্ধ টা একটু কম হলেও খেতে দারুন হয়েছে!

রান্নার নির্দেশ
- 1
পধথমে একটি পাত্র মাংস, পেঁয়াজ, আদা, রশুন, সব মশলা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। দশ মিনিট রেখে দিন। এরপর তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে রান্নার পাত্রে নিয়ে চুলায় ঢেকে বসিয়ে দিন। প্রথম পনেরো মিনিট উঁচু তাপে জ্বাল দিন।
- 2
এবার ভালো করে নেড়ে মধ্যম আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। আধাঘন্টা পরেও সিদ্ধ নাহলে এক কাপ গরম পানি দিন। ফুটে উঠলে আঁচ আরেকটু কমিয়ে ঢেকে রান্না করুন। সময় কত লাগবে সেটা বলা সম্ভব নয়, ধৈর্য্য ধরে রান্না করতে হবে। চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে পুরো সিদ্ধ হওয়ার আগেই ঢাকনা খুলে নেড়ে নরমাল ভাবে রান্না করতে হবে।
- 3
যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন সাতকরার টুকরোগুলো দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে রান্না করবেন। ফ্রেশ সাতকরা হলে টুকরো গুলো প্রথমে ভাপিয়ে একটু খেয়ে দেখে নেবেন, কারন অনেক সময় সাতকরা তিতা হয়। ১৫ মিনিটের মধ্যেই সাতকরা সিদ্ধ হয়ে যাবে। তখন লবণ চেখে নেবেন। এখানেই রান্না শেষ করতে পারেন গরম মশলা ছিটিয়ে দিয়ে। আর যদি আরেকটু মজাদার করতে চান তবে একটা বাগাড় দিতে পারেন।
- 4
একটি ছোট কড়াইয়ে সরষের তেল নিন। গরম হলে রশুন কোয়া দিয়ে বাদামী করে ভাজুন। এবার এতে লাল মরিচের গুড়া দিয়ে নাড়ুন ও আধাকাপ পানি দিন। ফুটে উঠলে মাংসের তরকারীর উপর ঢেলে দিন। ভালো করে নেড়ে আরো পাঁচ মিনিট ধীমা আঁচে ঢেকে রাখুন। ব্যাস হয়ে গেল সুস্বাদু অন্যরকম স্বাদের সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। গরম ভাতের সাথে উপভোগ করুন।
- 5
- 6
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)