চিনির নারকেল নাড়ু (chinir narkel naru recipe in Bengali)

Subhasree Santra @cook22091994
#DRC3
যেকোনো মিষ্টি জাতীয় খাবারই বাচ্চাদের ভীষণ পছন্দের তাই কিডস স্পেশাল রেসিপি চ্যালেঞ্জে আমি বানালাম চিনির নারকেল নাড়ু।
চিনির নারকেল নাড়ু (chinir narkel naru recipe in Bengali)
#DRC3
যেকোনো মিষ্টি জাতীয় খাবারই বাচ্চাদের ভীষণ পছন্দের তাই কিডস স্পেশাল রেসিপি চ্যালেঞ্জে আমি বানালাম চিনির নারকেল নাড়ু।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেল কুড়ে নিন। তারপর কড়াইতে চিনি আর জল দিয়ে জল ফুটে চিনি গলে যাওয়া অবধি অপেক্ষা করুন।
- 2
চিনি গলে রসের মধ্যে হাল্কা চটচটে ভাব আসলেই নারকেল কোরা দিয়ে হয় ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।নারকেলের জলীয় ভাব শুকিয়ে আসলে আঁচ কমিয়ে দিন।
- 3
নারকেল নাড়ুর পাক আসা অবধি কড়াইতে নাড়তে থাকুন।পাক হতে ১২-১৫ মিনিট সময় লাগতে পারে।নাড়ুর মধ্যে হাল্কা লালচে ভাব আনতে চাইলে নামানোর আগে কিছুক্ষণ আঁচ বাড়িয়ে নিন।
- 4
নামানোর পর মিশ্রণটি গরম থাকতে থাকতেই নাড়ু গুলো পাকিয়ে নিন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15724338

মন্তব্যগুলি (3)