পুরান ঢাকার স্টাইলের গরুর তেহারি বিরিয়ানি

পুরান ঢাকার ঐতিহ্য বাহী স্টাইলে তেহারি এত ভাল হয়েছে যে আবারও রান্না করে খেতে ইচ্ছে করছে। তেহারির আসল স্বাধধর রহসয্য কাচামরিচের টেস্ট ,কাচামরিচটা যত বেশি দিবেন ততই ফ্লেবার আসবে,কিন্তু মরিচটা আস্ত দিতে হবে এতে ঝাল হবে না,আমি পুরু চেষ্টা দিয়ে তৈরি করতে চেষ্টা করেছি,আশা করি আপনারাও সেই স্বাধ রেসিপিতে পেতে পারবেন,আমি গুগুল সার্চ করে রেসিপিটা রান্না করেছি।
পুরান ঢাকার স্টাইলের গরুর তেহারি বিরিয়ানি
পুরান ঢাকার ঐতিহ্য বাহী স্টাইলে তেহারি এত ভাল হয়েছে যে আবারও রান্না করে খেতে ইচ্ছে করছে। তেহারির আসল স্বাধধর রহসয্য কাচামরিচের টেস্ট ,কাচামরিচটা যত বেশি দিবেন ততই ফ্লেবার আসবে,কিন্তু মরিচটা আস্ত দিতে হবে এতে ঝাল হবে না,আমি পুরু চেষ্টা দিয়ে তৈরি করতে চেষ্টা করেছি,আশা করি আপনারাও সেই স্বাধ রেসিপিতে পেতে পারবেন,আমি গুগুল সার্চ করে রেসিপিটা রান্না করেছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব,আদা, রসুন,পেয়াজ বাটা পরিমানমত লবণ,দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব 10 মিনিট,এরপর সরিষার তেল 1 টে চামচ ও সয়াবিন তেল 1 কাপ এর মত,1 কাপ পেয়াজ মোটা কুচি,1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে হাই হিটে ঢেকে দিব,মাংসটা যখন বলক আসবে তখন আচ মিডিয়ামে ঢেকে রেখে 10 মিনিট কষিয়ে নিব,তারপর আলুগুলো ছোট টুকরো করে দিব,
পুরান ঢাকার তেহারিতে আলু দেয় না তবে আমি আলু এড করেছি বাকি প্রসেস একই থাকবে
- 2
মাংসটা একটু কষে আসলে কাচামরিচ দুটুকরো করে দিয়ে দিয়েছি আর বিরিয়ানির মসলা দুটু দিয়ে দিয়েছি
কাচামরিচটা আস্তই দিতে হয় আমি টেস্টটা আরো বারিয়ে আনতে মরিচটাকে হাতে ভেংগে দুটু করে দিয়েছি,আর বিরিয়ানির মসলাটা মাংস রান্নার শেষে দিয়েছি এই জন্য মসলার টেস্টটা দারুন আসবে,আর পুরান ঢাকার তেহারির টেস্ট অবিকল হবে
- 3
মসলা মাংস কষে আসলে যখন মাংসের তেল বের হয়ে আসবে তখন আমি হারিটা কাত করে তেলটা তুলে নিব,এই তেলটা দিয়েই তেহারির পোলাউটা রান্না করব
- 4
এখন হারিতে পেয়াজ কুচি আর তুলেরাখা তেল ও ঘি দিয়ে লাল করে ভেজে পোলাউচালগুলো ধুয়ে দিয়ে ভেজে নিব নেরেচেরে সাথে আদা ও রসুনবাটা দিয়ে দিলাম,তারপর নেরেচেরে 4 মিনিট ভেজে নেব
আমি চালের জন্য কোন আস্তগরম মসলা ইউস কিরিনি,কারন দের কেজি মাংসতে 1 পেকেট মসলা প্রয়োজন,আমি 2 কেজি মাংসে 2 পেকেট মসলা দিয়েছি,এতে মসলার পরিমান ঠিক হয়েছে তাই.আর বারতি মসলা দরকার হয়নি
- 5
ফুটন্ত পরিমানমত পানি দিয়ে দিব,সাধারনত পোলাও রাধতে যে পরিমান পানি প্রয়োজন তার থেকে একটু কম পানি দিয়ে ঢেকে দিব অথবা 1 কাপ চালের জন্য দের কাপ পানি
- 6
চালটা ফুটে উঠবে তারপর পানিটা শুষে যাবে তখন মাংসের হারিতে চালটা দিয়ে দিব,কাচামরিচ,পছন্দমত কিসমিস,বাদাম,দিয়ে নেরেচেরে মিশিয়ে দিব,উপরে গুরা দুধ ছরিয়ে দিয়ে কেওরা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব
আপনি চালের হারিতে মাংসটা দিতে পারেন,আমি মাংসের হাড়ি বড় নিয়েছি তাই মাংস রাধার হাড়িতে চালটা দিয়ে দম দিয়েছি
- 7
প্রায় 30 মিনিট দমে রেখে তারপর ঢাকনা সিরিয়ে একটু নেরেচেরে উপর নিচগুলো সমান করে দিয়ে তাওয়া নিচে দিয়ে আবারো 20 মিনিট দমে রেখেছি
অথবা একটি হারিতে পানি ফুটিয়ে সেই হারিটা তেহাহির হারির উপর রেখে দিলে দমটা উপর নিচ দুদিক থেকে হবে
- 8
চাল সিদ্ধ হয়ে গেলে পরিবেশন করব গরম গরম তেহারি খুবই মজার ছিল।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি