পানতোয়া মিষ্টি

বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বিখ্যাত পানতোয়া মিষ্টি।পানতোয়া মিষ্টির জন্য দেশে বিদেশে সুখ্যাত এই সিরাজগঞ্জ।রসালো আর আর খেতে অপূর্ব স্বাদ মন প্রাণ একদম জূড়ে যায়।
যদিও আজকাল এই মিষ্টি গোল সেইপে তৈরি করা হয় অনেক জায়গায়, কিন্তু রিয়েল মে ঐতিহ্যবাহী পানতোয়া,তা কিন্তু রমরমা সেইপে আর চ্যাপটা হয় আর নরম তুলতুলে ও রসালো হয়।
এতো কম সময়ে এতো সহজ ভাবে ও অল্প উপকরণে মিষ্টি টা তৈরি করা যায়,আর অতুলনীয় স্বাদের হয়।
ভীষণ প্রিয় এই বিখ্যাত বাংলাদেশী মিষ্টির রেসিপি টি শেয়ার করবো আজকে
ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বোলে ১ কাপ ফুলক্রিম গুঁড়া দুধ,২ টেবিল চামচ ময়দা ও ১/২ টেবিল চামচ বেকিং পাউডার একসাথে একটু ভালো করে মিশিয়ে নিবো এবং এর মধ্যে ২ কাপ পরিমাণ লিকুইড ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মেখে মথে একটা ডো তৈরি করে নিবো। এবং এই মিষ্টির ডো টা ভালো করে মেখে মতে নিয়ে একটা ভাবনা দিয়ে ঢেকে ১০ মিনিট এর জন্য রেস্টে রেখে দিবো।
- 2
এই ফাঁকে সিরা টা তৈরি করে নিবো।একটি হাড়ি তে ১/২ কাপ পানি তে ১/২ কাপ চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা মোটামুটি ঘন সিরা তৈরি করে নিবো।
- 3
এবারে ১০ মিনিট রেস্টের পর মিষ্টির ডো টা আরেকটু মেখে নিবো ভালো করে এবং এর থেকে লম্বা চ্যাপটা করে পানতোয়া মিষ্টি তৈরি করে নিবো।
- 4
এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে ডুবো তেলে মিষ্টি গুলো ভেজে নিবো লাল করে। বেশি নাড়াচাড়া করবো না,লো আঁচে ভেজে নিবো।
- 5
এবং মিষ্টি গুলো ভেজেই গরম গরম সিরায় সাথে সাথে দিয়ে ৫ মিনিট সিরায় রাখলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
- 6
সবশেষে পরিবেশন করবো অসাধারণ স্বাদের সিরাজগঞ্জের বিখ্যাত পানতোয়া মিষ্টি।
ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)