জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

Iyasmin Mukti @Iyasmin_Mukti
#Mini Challenge
খুব সহজেই তৈরি করা যায় এই মজাদার টাক ঝাল মিষ্টি আচার 😋
জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার
#Mini Challenge
খুব সহজেই তৈরি করা যায় এই মজাদার টাক ঝাল মিষ্টি আচার 😋
রান্নার নির্দেশ
- 1
জলপাই গুলো ভালো ভাবে ধুয়ে
সিদ্ধ করে নিব। - 2
এবার পানি ঝরিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিবো।
- 3
একটা প্যানে শুকনো মরিচ টেলে নিব।
- 4
পাঁচ ফোড়ন অল্প আচে আস্তে আস্তে টেলে নিব।
- 5
শুকনো মরিচ, পাঁচ ফোড়ন গুঁড়া করে নিব।
- 6
জলপাই গুলো আধা ভাঙ্গা করে নিব।
- 7
প্যানে তেল গরম করে জলপাই দিয়ে নেড়ে নিব। চিনি দিয়ে আস্তে আস্তে নেড়ে দিবো। (চিনি দেওয়ার পরে পানি বের হবে)।
এবার এক এক করে সরিষার বাটা,হলুদ গুঁড়া, লবণ, ভিনেগার দিয়ে ভালো ভাবে নেড়ে দিব। - 8
উল্টে পাল্টে বেশ কিছু সময় নেড়ে দিব।
এখন পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে বারবার নেড়ে দিব।
পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিব। - 9
অন্য পাত্রে আচার গুলো ঢেলে নিব।
তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের আচার ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15728580








মন্তব্যগুলি (2)