কুমিল্লার ঐতিয্যবাহী কান্চি জাও ও.মরিচ বাটা

আজকে আমি না জানা কান্চি জাওয়ের রহস্য দেখাব অনেকে হয়তো রহস্য জানেন কিন্তু অনেকেরই অজানা তারা একটু অবাক হবেন,তবে কান্চি জাওয়ের আসল প্রসেস এভাবেই,যারা সহজেই করে নেয় ওটা হলো নকল ভাবে🤣যাক রেসিপিটা লিখেই ফেলি কেমন,সৌদি আরবে জালা জাও ও বিভিন্ন জাওয়ের প্রচলন এখনো আছে,তার মধ্যে কান্চি জাও ও প্রচলিত,নবীজি জাও খেতেন ও পছন্দ করতেন।

রান্নার নির্দেশ
- 1
আমরা সাধারনত যেই ভাত রান্না করি তা প্রথম বলক আসতেই 1 ঢাবু চামচ ভাত পানি সহ কান্চির মাটির পাতিলে তুলে রাখব
আপনি বলক উঠা ভাত একদিনেই বেশি করে তুলে নিতে পারবেন এতে বাসি করতে 5-6 দিন লেগে যাবে,আর মুরুব্বিদের মুখে শুনছি কান্চি জাও করার নিয়ম অল্প অল্প করে জমিয়ে করা,
- 2
এভাবে 1 চামচ করে প্রায় প্রতিদিন তুলে রাখব 5-6 দিন,চুলার সাইডে ঢাকনা লাগিয়ে রেখে দিলে প্রায় আধা পাতিল ভরা হলেই তার একদিন বা দুদিন পরে কাচা ভাতটা পাটায় বেটে নিব,
চুলার সাইডেই রাখতে হবে নয়ত এটা বাসি বা টক হবে না - 3
আপনি যে পরিমান করবেন সেই পরিমান পানি ফুটিয়ে নিন,তারপর বেটে রাখা ভাতে স্বাধমত লবণ মাখিয়ে ছোট ছোট করে বলের মত করে ছেরে দিন,কিছুক্ষন পরে নেরে দিন
- 4
আরেকটি পাতিলে 1 কাপ পানিতে 1 কাপ এর মত বাটা ভাত দিয়ে গুলিয়ে চুলায় নেরেচেরে ঘন ব্যাটার করে নিয়ে গুলি করা পাতিলে সেই ব্যাটারটি ঢেলে দিয়ে অনবরত নারতে থাকুন যেন তলায় লেগে না যায়
- 5
আপনার পছন্দমত ঘনত্ব রেখে চুলা অফ করে কিছুটা ঠান্ডা করে নিন
- 6
মরিচ পাটায় মিহি করে বেটে লবণ ও পেয়াজ দিয়ে মিহি করে বেটে নিলেই মরিচ বাটা হয়ে গেল
চঈলে রসুন কোয়া টেলে মরিচের সাথে বেটেে নিতে পারেন,আমার কাছে রসুন ভাল লাগে না ভর্তাতে,আর মরিচবাটাতে পেয়াজটা একটু বেশিই দিতে হয় নতুবা ঝাল বেশি লাগে
- 7
এখন অল্প ঠান্ডা করা জাওয়ের সাথে মরিচবাটা দিয়ে পরিবেশন করুন
এই বেটে রাখা ভাত দিয়ে আপনি কাচামরিচ পেয়াজ দিয়ে মেখে চাপটি পিঠা ও করে খেতে পারেন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি