সুজির রস বরা

টপিকের প্রথম রেসিপি আমি এই মিষ্টি বরা বানিয়েছি,এতই তুলতুলে রসালো হয়েছে সবাই খেয়ে প্রসংসা,আমি নিজেই অবাক যে আমি এত পারফেক্ট ভাবে রসবরা তৈরি করতে পেরেছি,আমার 16 মাসের বেবি মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু এই রসবরাটা ওই খেয়েছে খুব মজা করে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবগুলো উপকরন সঠিক জায়গায় একসাথে ঘুচিয়ে নিব,পেন এ ঘি গলিয়ে নিয়ে সুজিটা দিয়ে নেরেচেরে ভেজে নিব
- 2
একটু ভাজা হলেই তরল দুধ সাথে আধা কাপ ফুটন্ত পানি দিয়ে অনবরত নেরেচেরে শুকিয়ে হালুয়ার মত করে চুলা অফ করে দিব,তারপর একটি ছরানো প্লেটে ঢেলে দিয়ে গুরা দুধ সাথে দিয়ে ভাল করে মথে নিব
- 3
ভালভাবে মথা হলে ঢেকে রাখব একটি বাটি দিয়ে
- 4
এখন 1 কাপ পানিতে 1 কাপ চিনি দুটু এলাচ চুলায় বসিয়ে সিরা করে নিব,সিরাটা একতার করে চুলা অফ করে দিব
- 5
এবার সুজিটা আবারো ভাল করে মথে হাতে তেল লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে একটু চেপ্টা করে সমানভাবে বরাগুলো বানিয়ে নিব
- 6
চুলায় একটি পেনে তেল গরম করে নিব তারপর ডুবো তেলে বরাগুলো দিয়ে দিব একপাশ লালচে হয়ে আসলে উল্টিয়ে দিয়ে দুইপাশ করা করে ভেজে নিব
- 7
একদম লাল হয়ে আসলে চুলা থেকে স্পাচলা দিয়ে তুলে সাথে সাথে গরম থাকতে সিরাতে দিয়ে দিব বরাগুলো,তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সিরা লাগিয়ে নিব,এখন চাপা ঢাকনা দিয়ে 3 ঘন্টা রেস্টে রাখব,এতে সিরা ভেতরে যাবে ও ঠান্ডা হলে খেতে ভাল লাগবে
- 8
ঠান্ডা হলে সিরা থেকে তুলে পরিবেশন করন দারুন মজার সুজির রসবরা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি