নারকেলি খিচুড়ী

নোয়াখালী, চাঁদপুর অঞ্চল নারকেলের জন্য বিখ্যাত আমরা সবাই জানি।এই অঞ্চলের মানুষরা যেকোন স্পেশাল কিছু রান্না করার জন্য নারকেল ব্যবহার করে। নারকেল দিলেই একটা শাহী ভাব আসে,এটাই এই এলাকার খাবারের ঐতিহ্য। নারকেল দিয়ে বিভিন্ন পিঠা পুলি,পায়েসের পাশাপাশি পোলাও, খিচুড়ি,মাছ,মাংস এসব ও রান্না করা হয়।
চাঁদপুর নোয়াখালী অঞ্চলের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী রান্না হলো কোরানো নারকেল ও নারকেল দুধ দিয়ে পোলাও বা খিচুড়ি।
আজ নিয়ে এলাম নারকেল দুধ ও কোরানো নারকেল দিয়ে করা ঐতিহ্যবাহী নারকেলি খিচুড়ী।
আশাকরি একবার হলেও সবাই এই রান্না টি করবেন এবং অসম্ভব পছন্দ করবেন।
ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সুগন্ধি পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং একটি তাওয়ায় মুগডাল হালকা টেলে নিবো এবং ঠান্ডা করে ধুয়ে পোলাও এর চাল এর সাথে মিশিয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে ১ টি নারকেল কুড়িয়ে নিবো,এতে প্রায় দেড় কাপ কোরানো নারকেল হবে। এবং আরেকটি নারকেল কুড়িয়ে তা থেকে দুধ বেড় করে নিবো।
- 3
এবারে একটি হাড়িতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে আস্ত তেজপাতা দারুচিনি,এলাচ,কালো এলাচ,লবঙ্গ ফোরন দিয়ে একটু নেড়ে নিবো। এবারে দিয়ে দিবো ১কাপ পেঁয়াজ কুচি।এই খিচুড়ি তেল পেঁয়াজ কুচি বেশি লাগবে। পেঁয়াজ অনবরত নেড়েচেড়ে বেরেস্তার মতো ভেজে নিবো। কিছু বেরেস্তা আলাদা করে তুলে রাখবো।
- 4
এবারে পেঁয়াজের সাথে তাল ডাল দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।১/২ কাপ কোরানো নারকেল দিয়ে দিবো,সাথে দিবো আদা, রসুন বাটা, হলুদ গুড়া দিয়ে অনবরত নেড়েচেড়ে চাল ডাল ভেজে নিবো প্রায় ১০ মিনিট।
- 5
চাল ডাল ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিবো ৪.৫ কাপ ফুতন্ত গরম পানি এবং ২ কাপ নারকেল দুধ। এবং দিয়ে দিবো স্বাদ মতো লবণ।এই সব কিছু দিয়ে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিবো। এবং কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে খিচুড়ি রান্না করবো।
- 6
খিচুড়ি যখন মোটামুটি পানি টেনে নিবে তখনি এর সাথে পেঁয়াজ বেরেস্তা ও ১ টে চামচ ঘি ছড়িয়ে খিচুড়ি দমে রাখবো প্রায় ৮-১০ মিনিট।
- 7
খিচুড়ি দম থেকে নামিয়ে কালো গোলমরিচ গুঁড়া ও কোরানো নারকেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো এক কথায় অসাধারণ, অসাধারণ স্বাদের এই ঐতিহ্যবাহী নারকেলি খিচুড়ী।❤️❤️
ধন্যবাদ।❤️
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)