ফুলকপি ভাজি

শীতের সকালের নাস্তায় রুটির সাথে কিংবা রাতের খাবারে ডাল ভাতের সাথে আমার ও আমার হাসবেন্ড এর খুব প্রিয় ফুলকপি ভাজি,এর সাথে অবশ্য নতুন আলু ও দেই। আলহামদুলিল্লাহ দারুন লাগে কিন্তু।😍😍🥰🥰
ফুলকপি ভাজি
শীতের সকালের নাস্তায় রুটির সাথে কিংবা রাতের খাবারে ডাল ভাতের সাথে আমার ও আমার হাসবেন্ড এর খুব প্রিয় ফুলকপি ভাজি,এর সাথে অবশ্য নতুন আলু ও দেই। আলহামদুলিল্লাহ দারুন লাগে কিন্তু।😍😍🥰🥰
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি ও আলু পছন্দ মতো কেটে নিবো। তবে একটু চিকন করেই কেটে নিবো।এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নরম করে নিবো এবং সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিবো,এবং এর মধ্যে আলু ও ফুলকপি কুচি দিয়ে নেড়ে কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে সব মিশিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ১০ মিনিট রান্না করবো।
- 3
১০ মিনিট পর ফুলকপি ও আলু সাদ্ধ হয়ে এলে ঢাকনা তুলে আরেকটু নেড়ে মিশিয়ে নিবো। ফুলকপি ও আলু বেশি নরম করা যাবেনা,একটু সতে টাইপ হবে।এবারে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি