পেঁয়াজ কলি দিয়ে মশুর ডাল ভূনা

এই রান্না টা আজকে আমি আবিষ্কার করলাম!
দেখলাম বাসায় অনেক পেঁয়াজ কলি,আজ এটা দিয়ে নতুন কি করা যায়.....ভাবতে ভাবতেই মশুর ডাল দিয়ে ভূনা করার কথা মনে পরলো।করেই ফেললাম!
আলহামদুলিল্লাহ দারুন মজা হয়েছে।
আশাকরি আপনারাও বাসায় রান্না করবেন।
ধন্যবাদ।
পেঁয়াজ কলি দিয়ে মশুর ডাল ভূনা
এই রান্না টা আজকে আমি আবিষ্কার করলাম!
দেখলাম বাসায় অনেক পেঁয়াজ কলি,আজ এটা দিয়ে নতুন কি করা যায়.....ভাবতে ভাবতেই মশুর ডাল দিয়ে ভূনা করার কথা মনে পরলো।করেই ফেললাম!
আলহামদুলিল্লাহ দারুন মজা হয়েছে।
আশাকরি আপনারাও বাসায় রান্না করবেন।
ধন্যবাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ কলি পছন্দ মতো স্লাইস করে কেটে নিবো। মশুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি ফ্রাইপ্যানে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে এর মধ্যে তেজপাতা,স্বাদ মতো লবণ, হলুদ গুড়া দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে ধুয়ে রাখা মশুর ডাল ও পেঁয়াজ কলি কুচি দিয়ে নেড়ে মিশিয়ে ১কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ১০ মিনিট ডাল সিদ্ধ করে নিবো।তবে ডাল গলে যাবেনা,ঝরঝরে থাকবে,এটা খেয়াল রেখে ডাল সিদ্ধ করে নিতে হবে।
- 3
ডাল সিদ্ধ হয়ে এলেই ঢাকনা তুলে কাঁচামরিচ ফালি ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নেড়ে মিশিয়ে ৫ মিনিট ঢাকনা ছাড়া মিডিয়াম আঁচে রান্না করবো।ডাল ও পেঁয়াজ কলি মাখামাখা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করবো।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি