ইলিশ মাছের লেজের ভর্তা

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
ইলিশ মাছের লেজের ভর্তা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলোকে ভাল করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিতে হবে। এরপর ভাজা মাছ গুলোর মাঝের কাঁটা ছাড়িয়ে হামানদিস্তা বা পাটায় পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি সাথে ভালো করে ছেঁচে নিতে হবে।
- 2
তারপর মিশ্রণটি একটি প্লেটে নিয়ে একে একে তার মধ্যে লবণ ভাজা শুকনো মরিচ গুঁড়া লেবুর রস ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা মাছ ভাজার তেল টি ও ব্যবহার করতে পারেন এতে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের ভর্তা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15818848



মন্তব্যগুলি