লইট্টা মাছ ভুনা

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
লইট্টা মাছ ভুনা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলোকে ভাল করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর মাছগুলো খুবই সামান্য পানিতে কিছুক্ষণ ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়া হয়ে গেলে ইচ্ছে হলে আপনারা কাঁটা বেছে নিতে পারেন।
- 2
তারপর একটি কড়াইতে তেল নিয়ে তার মধ্যে দারচিনি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একে একে সব মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে মাছ টা দিয়ে আবার ভালো করে সব কষাতে হবে। এরপর ধইন্যা পাতা কুচি দিয়ে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15818817






মন্তব্যগুলি