মোগল রোস্ট

মোগল রোস্ট পুরান ঢাকার একটি ঐতিহ্য খাবার,মোগলীয় আমেজে সব সুগন্ধি মশলার সাহায্য রান্না করা হয়েছে মোগল রোস্ট।
অসাধারণ মজার।👍👍
মোগল রোস্ট
মোগল রোস্ট পুরান ঢাকার একটি ঐতিহ্য খাবার,মোগলীয় আমেজে সব সুগন্ধি মশলার সাহায্য রান্না করা হয়েছে মোগল রোস্ট।
অসাধারণ মজার।👍👍
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আস্ত চিকেন টা ভালো করে ধুয়ে নিব, তারপর লবন মাখিয়ে ১৫ মিনিট রেখে দিব, ১৫ মিনিট পর ১/২ কাপ তেল দিয়ে চিকেন টা ভেজে নিব।
- 2
চিকেন টা হাল্কা ভেজে তুলে নিব তারপর সব শুকনো মশলা গুঁড়া করে নিব, এখন চুলায় একটি পেন বসিয়ে ১/২ কাপ ঘি দিব ঘি টা গরম হলে পিয়াজ কুঁচি টা দিয়ে দিব হালকা ভেজে সব বাটা মশলা লবন সাদ মতো দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব, যাত করে কাচা মশলার গন্ধ টা চলে যায়, এখন চিকেন গুলি দিয়ে কষিয়ে নিব কিছুক্ষন সময়।
- 3
তারপর চিকেন টা তুলে নিয়ে ঐ মশলায় জাফরান মিশিয়ে ক্রিম টা ঢেলে দিব, তারপর সাওয়ার ক্রিম পোসতবাটা,আলু বোখরা দিয়ে কষিয়ে নিব, ১/২ কাপ তেল দিয়ে পিয়াজ ভেরেস্তা করে নিব, এখন কিছু ভেরেস্তা গুড়াকরে দিয়ে দিব।
- 4
গ্রেভী টার কষানো হলে চিকেন টা দিয়ে দমে রাখবো ২০ মিনিট একটি ফয়েল পেপার দিয়ে তারপর সাওয়ারক্রিম তেতুলর মাড় টা দিয়ে দিব, যখন ঘন হয়ে আসবে তখন মাওয়াটাগুড়াও বাকি পিয়াজ ভেরেস্তা দিব,চিনি ও কাঁচা মরিচ ৬/৭ টি আস্ত দিয়ে নামানোর আগে কেওড়ার জল১/২ চা চামচ দিয়ে নামিয়ে নিব
- 5
তারপর সার্ভিং ডিশে নিয়ে সালাদ সিদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পোলাও বিরিয়ানি পরোটার সাথে পরিবেশন করবো ভিষন মজার মোগল চিকেন রোস্ট।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি