সয়াবিন কষা (soyabean kosha recipe in Bengali)

সয়াবিন কষা (soyabean kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা সসপ্যানে জল নিয়ে সামান্য নুন মিশিয়ে ফুটতে দেবো,ফুটে উঠলে সোয়া চাঙ্ক গুলো যোগ করে সসপ্যানের মুখ ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দেবো, কিছুক্ষনের মধ্যে সয়াবিন গুলো ফুলে উঠবে. তখন জল টা ছেঁকে সয়াবিন গুলো একটা পাত্রে আলাদা করে রাখবো
- 2
আলু গুলো নুন হলুদ মাখিয়ে নেব।কড়াই তে তেল গরম করে আলু গুলো ভেজে নেব, আলু গুলো তুলে নিয়ে কড়াই তে তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দেবো।ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা ও নুন যোগ করবো,খুব ভালো করে মিডিয়াম আঁচে কষাবো। এরপর একে একে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা ও গুঁড়ো মশলা যোগ করে ভালো করে কষাতে থাকব।তেল ছেড়ে এলে আলু ও জল ঝরানো সয়াবিন(চিপে জল বের করে নিতে হবে)গুলো যোগ করবো।
- 3
ফেটিয়ে রাখা টক দই ও কাজু বাদাম বাটা যোগ করবো।কিছুক্ষন সবকিছু ভালোভাবে কষিয়ে জল যোগ করবো।জল টা ফুটে উঠলে ঢাকা দিয়ে অল্প আঁচে ১৫মিনিট রান্না করবো ।আলু গুলো সেদ্ধ হয়ে এলে এবং ঝোল টা কষা কষা হয়ে এলে গরম মশলা গুঁড়ো, ঘি ও ধনে পাতা কুচি মিশিয়ে দেব ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি