ফুলকপির ডাটা দিয়ে বিকেলের মজাদার নাস্তা

আজকের এই নাস্তা এত এত মজা হয়েছে যে ছোট ভাই বলছিল ও নিজে সব একা খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ। আসলেই অনেক মজা হয়েছে।
ফুলকপির ডাটা দিয়ে বিকেলের মজাদার নাস্তা
আজকের এই নাস্তা এত এত মজা হয়েছে যে ছোট ভাই বলছিল ও নিজে সব একা খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ। আসলেই অনেক মজা হয়েছে।
রান্নার নির্দেশ
- 1
ডাটা ৩-৪ টুকরা করে কেটে নিব, ভালো করে ধুয়ে পাতিল এ নিব, সাথে আলু ও ধুয়ে ডাটার সাথে দিয়ে ৪ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব,
- 2
আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিব, দ্যান ডাটা গুলো অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব, এবার আলুর খোসা ছাড়িয়ে ব্লেন্ডার করা ডাটায় দিয়ে ভালো করে মেখে নিব,
- 3
এবার তেল আর ব্রেডক্রাম ছাড়া বাকি সব উপকরন দিয়ে ভালো করে মেখে নিব,
- 4
দ্যান পছন্দ মত লম্বা করে বা গুল করে বানিয়ে নিয়ে ব্রেডক্রাম এ গড়িয়ে নিব,
- 5
চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে ৬-৭ টা নাস্তা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব,
- 6
লালচে হয়ে গেলে তেল ঝরিয়ে উটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব।।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)