রান্নার নির্দেশ
- 1
চালের গুড়ো লবণ ও সামান্য জল দিয়ে মেখে নিতে হবে।
- 2
এখন একটা চালুনি দিয়ে মাখা চালের গুড়ো চেলে নিতে হবে।
- 3
এখন রাইস কুকারের বাটির সাইজের একটা বাটিতে চেলে রাখা চালের গুড়ো ছড়িয়ে দিয়ে এর উপরে নারকেল কোড়া ও খেজুর গুড় কুচি দিয়ে তার ওপরে চালের গুড়ো দিয়ে আবার নারকেল কোড়া ও খেজুর গুড় কুচি দিয়ে তার ওপরে চালের গুড়ো দিয়ে ঢেকে দিতে হবে।
- 4
এখন রাইস কুকারে জল দিয়ে উপরের বাটিতে পাতলা কাপড় দিয়ে বাটিতে বানিয়ে রাখা পিঠা সাবধানে উলটে দিতে হবে এবং কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
- 5
২০ মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে সিদ্ধ হল কিনা। পিঠা সিদ্ধ হলে নামিয়ে কেটে পিস করে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15903489










মন্তব্যগুলি (2)