শিম-আলু দিয়ে রুই মাছের ঝোল(shim aloo diye rui macher jhol recipe in Bengali)

বাংলাদেশি রেসিপি মানেই হলো মাছের তৈরী হরেক রকম অথেন্টিক রেসিপি।এমনই একটি চমৎকার এবং আমার ভীষণ প্রিয় রেসিপি সেয়ার করলাম।
শিম-আলু দিয়ে রুই মাছের ঝোল(shim aloo diye rui macher jhol recipe in Bengali)
বাংলাদেশি রেসিপি মানেই হলো মাছের তৈরী হরেক রকম অথেন্টিক রেসিপি।এমনই একটি চমৎকার এবং আমার ভীষণ প্রিয় রেসিপি সেয়ার করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সিম ও আলু কুচি করে কেটে নিতে হবে।এরপর ফ্রাই পেনে সামান্য তেল দিয়ে কুচি করা আলু ও সিম একটু লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে।
- 2
মাছের টুকরোগুলো সামান্য হলুদগুড়া, মরিচগুড়া ও লবণ মাখিয়ে নিতে হবে।এরপর ফ্রাইপেনে অল্প তেল দিয়ে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে।এরপর তুলে রাখতে হবে।
- 3
এরপর রান্নার হাড়িতে তেল দিয়ে নিতে হবে।পেয়াজবাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।এরপর একে একে হলুদগুড়া, মরিচগুড়া, ধনিয়াগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে কষাতে হবে।এসময় কুচি করা টমেটো দিয়ে দিতে হবে।
- 4
এরপর ভালো করে নেড়ে চার কাপ পানি দিতে হবে।পানিতে বলক আসলে ভাজা সিম ও আলুর কুচি দিয়ে ১০ মিনিট জ্বাল দিতে হবে।এরপর এতে ভাজা মাছের টুকরো ও কাচমরিচ গুলো চিরে দিয়ে আরো ১০ থেকে ১৫ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে।প্রয়োজন হলে স্বাদমতো লবণ দিতে হবে।
- 5
১৫ মিনিট পর ঝোল কমে রান্না হয়ে আসলে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস সিম আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরী।গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)