চিকেন উইথ হোয়াইট সস স্যান্ডউইচ (chicken with white sauce sandwich recipe in Bengali)

চিকেন উইথ হোয়াইট সস স্যান্ডউইচ (chicken with white sauce sandwich recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
রসুন বাটা, আদা বাটা নুন গোল মরিচ গুঁড়ো ২ কাপ জল দিয়ে ১২ থেকে ১৫ মিনিট চিকেন সেদ্ধ করে নিয়েছি। (কোনো জল থাকবে না) উষ্ণ গরম থাকা অবস্থায় চিকেন গুলো শ্রেড করে বের করে নিতে হবে ।
- 2
নন্ স্টিক প্যানে বাটার দিয়ে গরম করে গলিয়ে ময়দা দিয়ে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। এরপর দুধ মিশিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে। কিছুক্ষণ পর ঘন হয়ে আসবে। এবার গোল মরিচ গুঁড়ো, ওরিগ্যানো মিশিয়ে নামিয়ে নিয়েছি।
- 3
কোড়ানো গাজর ও শসা চেপে নিতে হবে।
- 4
শ্রেডেড চিকেন, গাজর, শসা,গোল মরিচ গুঁড়ো, ওরিগ্যানো, নুন, হোয়াইট সস্ দিয়ে সব একসাথে করে ব্যাটার তৈরি করে নিয়েছি।
- 5
ব্রেডের চারিদিকের ব্রাউন অংশ টি কেটে বাদ দিয়েছি।
- 6
তৈরি করা ব্যাটারটা একটি হোয়াইট ব্রেডের মধ্যে ভরে দিয়ে তার উপরে আরেকটি ব্রেড রেখে হালকা হাতে চেপে দিয়েছি।
- 7
গ্রিল প্যান গরম করে স্যান্ডউইচ গুলো ২ থেকে ৩ মিনিট রেখে আবার উল্টে দিয়ে ২ থেকে ৩ মিনিট রেখে নামিয়ে নিয়েছি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)