মনোহরা মিষ্টি(Monohara Misti Recipe in Bengali)

মুর্শিদাবাদের বেলডাঙার মনোহরা মিষ্টি খুব বিখ্যাত। আমি মুর্শিদাবাদের মেয়ে আর এই মিষ্টি খুব পছন্দের। ছোটবেলায় দু একবার মা কে এই মিষ্টি বানাতে দেখেছি।অনেকদিনের ইচ্ছে ছিল নিজে এই মিষ্টি বানাবার। অবশেষে বানিয়ে ফেললাম। আর প্রথম চেষ্টায় সফল হতে পেরেছি।

রান্নার নির্দেশ
- 1
দুধ ফুটিয়ে ভিনিগার মিশিয়ে ছানা বানিয়ে জল ঝরিয়ে নিয়েছি।
- 2
২টেবিল চামচ চিনি,ও ছানা মিক্সিতে ঘুরিয়ে মোলায়েম করে নিয়েছি।
- 3
কড়াইয়ে ঘি গরম করে ছানা দিয়ে নেড়ে খোয়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঘন হলে নামিয়ে নিয়েছি।
- 4
থালায় ঢেলে একটু ঠান্ডা হলে জাইফল গুঁড়ো মিশিয়ে নিয়েছি।
- 5
ছোট ছোট করে গোলাকার মিষ্টি বানিয়ে নিয়েছি।
- 6
৩/৪ কাপ চিনি ও চিনির অর্ধেক জল মিশিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে ঘন রস বানিয়ে নিয়ছি।
- 7
মিষ্টি গুলো এক এক করে রসে মাখিয়ে বাটার পেপারের উপর রেখেছি।
- 8
ঠান্ডা হলে মিষ্টির উপর চিনির রসের ঘন আস্তরণ তৈরী হবে।
- 9
উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)