রান্নার নির্দেশ
- 1
প্রথমে পালং শাকের পাতা গুলো নিয়ে ভালো করে ধুয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে ডিম গুলো নুন হলুদ মাখিয়ে মাঝখান দিয়ে কেটে ভেজে নিতে হবে।
- 3
এবার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে এরমধ্যে রসুন বাটা, আদা বাটা,দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,নুন,মিষ্টি,দিয়ে ভালো করে কষাতে হবে অল্প জল দিয়ে। মসলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে পালং শাকের পেস্ট টা দিয়ে দিতে হবে।
- 4
কষানো হয়ে গেলে এর মধ্যে ডিম গুলো দিয়ে দিতে হবে ।আরো কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিজের ইচ্ছামত গ্রেভি রেখে নামিয়ে নিতে হবে।
- 5
নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন পালক এগস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16026210





মন্তব্যগুলি (7)