চিকেন কিমা পুরি(left over rcp)

Tanjila Hossain @tanjila_26011975
এটা খেতে খুব ভালো লাগে। মানুষ জন এলে খুব তারাতারি করে দেওয়া যায়।
চিকেন কিমা পুরি(left over rcp)
এটা খেতে খুব ভালো লাগে। মানুষ জন এলে খুব তারাতারি করে দেওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
ময়দা টাকে লবণ, সয়াবিন তেল ও পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে ১০ মিনিট এর জন্য।
- 2
চিকেন কিমা আগের দিন বানিয়ে ছিলাম এইভাবে
- 3
গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে এক কাপ পিয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে । তারপর এক এক করে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে চিকেন কিমা দিয়ে নাড়তে নাড়তে যখন একদম তেলের উপর উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে।
- 4
ময়দা টা কে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে।
- 5
এক এক টা লেচি বেলে তার ভিতর চিকেন কিমার পুর দিয়ে বেলে নিতে হবে।
- 6
সব শেষে একটি কড়াই গাস এর চুলায় বসিয়ে তাতে এক এক করে ভেজে নিতে হবে
- 7
এইবার একটা সার্ভিং প্লেটে সাজিয়ে প্রাণ এর সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16031272



মন্তব্যগুলি (3)