বাটা মাছের ঝাল (bata macher jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বাটা মাছ ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
এরপর ওই তেলেই পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে।
- 3
এরপর কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিতে হবে এবং ভাজতে হবে।
- 4
এরপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে।
- 5
এরপর স্বাদমতো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।
- 6
এরপর এতে আন্দাজমতো জল দিতে হবে।
- 7
এরপর ভেজে রাখা বাটা মাছ দিয়ে দিতে হবে।
- 8
বাটা মাছের ভিতর মশলা ঢুকলে এবং বাটা মাছ নরম হয়ে আসলে জল শুকিয়ে আসবে।
- 9
এরপর গ্রেভি একটু মাখা মাখা হলে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে বাটা মাছের ঝাল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16130880




মন্তব্যগুলি