লাউয়ের শাহী ধোকা(lauer shahi dhoka recipe in Bengali)

#hometime
সুস্বাদু নিরামিষ পদের মধ্যে অন্যতম হল ধোকার ডালনা।
লাউ এর সংযোজনে এটি হয়ে উঠবে অত্যন্ত স্বাস্থ্যকর এটি পদ যা বাড়ির বাচ্ছা থেকে বয়স্ক সকলের নিরামিষ পছন্দসই পদ হবে
লাউয়ের শাহী ধোকা(lauer shahi dhoka recipe in Bengali)
#hometime
সুস্বাদু নিরামিষ পদের মধ্যে অন্যতম হল ধোকার ডালনা।
লাউ এর সংযোজনে এটি হয়ে উঠবে অত্যন্ত স্বাস্থ্যকর এটি পদ যা বাড়ির বাচ্ছা থেকে বয়স্ক সকলের নিরামিষ পছন্দসই পদ হবে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্রেটেড লাউ-কে লবণ দিয়ে মেখে ১০ মিনিট মলমলের কাপড়ে ঝুলিয়ে রাখতে হবে। তারপর ভালো করে চেপে চেপে পুরো জলটা আলাদা করে নিতে হবে। জলটা গ্রেভি তে ব্যবহার করার জন্য রেখে দিতে হবে।
- 2
ছোলার ডাল ও মটর ডালকে জলে ভিজিয়ে রাখতে হবে অন্তত ২-৩ ঘন্টা। অতঃপর ডালকে অল্প নুন, কাঁচালংকা সহ বেটে নিতে হবে। এরপর ঐ পেস্টটির সাথে হলুদ ও বেকিং পাউডার মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
কড়াইতে সাদা তেল দিয়ে ও হিং আর আদা-রসুনের পেস্ট মিশিয়ে গ্রেটেড লাউ গুলো একটু ফ্রাই করে ডালবাটা দিয়ে কষিয়ে নিতে হবে।
- 4
এরপর একটি স্টীলের থালাতে তেল মাখিয়ে ওই মিশ্রণটিকে ছড়িয়ে দিয়ে ভালোমতো সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওখান থেকে ছুড়ি দিয়ে বরফির মতো টুকরো টুকরো পিস করে কেটে নিতে হবে । অবশেষে ওই টুকরো গুলো কে সাদা তেলে ভেজে নিতে হবে ধোকা তৈরি করার জন্য। মনে রাখবেন, ধোকা কিন্তু অল্প আঁচে কড়া করে ভাজতে হয়।
- 5
এবার হলো কারি বানানোর পালা। ধোঁকার শাহী কারি বানানোর জন্য, প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে, তাতে জিরে ফোড়ন আর অল্প হিং দিয়ে, তার মধ্যে আগে থেকে গ্রেড করে রাখা পেঁয়াজ আর টম্যাটো ঢেলে দিতে হবে এবং একটু কষে নিতে হবে।এবার আদা এবং রসুনের বাটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশ্রণটিকে কষিয়ে নিয়ে তার সাথে এক চামচ করে পোস্ত পেস্ট আর কাজু বাদাম পেস্ট মিশিয়ে নিতে হবে।
- 6
কষাতে কষাতে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন তাতে জিরেগুঁড়ো, ধনেগুড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।একটু কষে লাউয়ের নিংড়ানো জল টা ও নারকেলের দুধ মিশিয়ে দিতে হবে। এরপর মিশ্রণটিকে ভালোভাবে ফোটাতে এবং নাড়াতে হবে যতক্ষন না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে যায়।পরিমান মতো নুন ও মিষ্টি দিতে হবে।
- 7
সবশেষে ওই মিশ্রণে, ভেজে রাখা ধোকা গুলো ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে উপরে ধনেপাতা, রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে এই সুস্বাদু পদ ।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি