রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট।
- 2
এরপর ওই চিংড়ি মাছ গুলো চপার দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে অথবা মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে, যাতে পুরো পেস্ট না হয়ে যায় খেয়াল রাখতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে।
- 4
এরপর ওই তেলে আস্ত জিরে ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
এরপর ওই কষানো মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ও কিছুটা জল দিয়ে হাই ফ্লেমে কষাতে হবে।
- 6
এরপর জল শুকিয়ে গেলে ও মশলা থেকে তেল ছাড়লে অল্প পরিমাণে গরমমশলা গুড়ো দিয়ে মিশিয়ে নিলেই তৈরী চিংড়ি ভুনা।গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16148795




মন্তব্যগুলি