ডিমের কারি (dimer curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
কড়াইতে তেল দিয়ে ডিমগুলি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 3
এর পর কড়াইতে আবার তেল দিয়ে গোটা সাদা জিরে তেজপাতার ফোড়ন দিতে হবে।
- 4
এরপর আদা জিরা বাটা দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিতে হবে।
- 5
এরপর স্বাদমতো নুন, হলুদ,জিরা গুঁড়ো,গরম মশলা গুঁড়ো টমেটো পিউরি দিতে হবে।
- 6
খুব ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে আসবে।
- 7
এরপর এতে ভেজে রাখা ডিম দিতে হবে।
- 8
এরপর সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 9
ফুটে উঠলে এবং গ্রেভি একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের কারি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16206687




মন্তব্যগুলি