রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মত তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও কাচা মরিচ কুচি দিয়ে ভাজে নিতে হবে।তারপর একে একে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভেজে চিকেন কিমা দিয়ে দিতে হবে।
- 2
এখন স্বাদমতো লবণ ও গোলমরিচ দিয়ে ভালোমত নাড়তে হবে।এরপর পরিমাণ মত পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।তারপর চিকেন কিমা ভালোভাবে রান্না হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।
- 3
এখন আলু গুলোকে ভালোভাবে সিদ্ধ করে তাতে একে একে পেঁয়াজ বেরেস্তা,লবণ, জিরা গুড়া,ধনে গুড়া ও ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
- 4
এখন ডিম দুইটি একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে।তারপর মাখানো আলু গুলো নিয়ে কয়েকটি ভাগ করে নিতে হবে।এরপর এক ভাগ হাতে নিয়ে গোল আকৃতির করে তার মাঝে চিকেন কিমা দিয়ে দিতে হবে।এখন এগুলোকে চপের আকৃতির মত বানাতে হবে।
- 5
এখন চপগুলোকে প্রথমে ডিমের মধ্যে ডুবাতে হবে তারপর bread Crumbs এ গড়িয়ে নিতে হবে।তারপর চপগুলো গরম তেলে ভালোভাবে বাদামি করে ভাজতে হবে।
- 6
চপ গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)