মাছের মাথা দিয়ে পুঁইশাক (Macher matha diyr pui saag recipe in bengali)

#LS
মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে।
তাই মাছের রেসিপি যেমন অনেক তেমনি মাছের মাথা দিয়ে অনেক কিছু রান্না করা হয়। তা যথেষ্ট সুস্বাদু ও হয়। আজ তেমনি একটি রেসিপু শেয়ার করব।
মাছের মাথা দিয়ে পুঁইশাক (Macher matha diyr pui saag recipe in bengali)
#LS
মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে।
তাই মাছের রেসিপি যেমন অনেক তেমনি মাছের মাথা দিয়ে অনেক কিছু রান্না করা হয়। তা যথেষ্ট সুস্বাদু ও হয়। আজ তেমনি একটি রেসিপু শেয়ার করব।
রান্নার নির্দেশ
- 1
মুড়ো টাকে ৪ফালি করে কেটে নিয়ে আসতে হবে বাজার থেকে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ গুড়ো মাখিয়ে নিতে হবে।
- 2
তারপর কড়াই তে সরষের তেল গরম করে নিতে হবে। তারপর মুড়ো গুলো ভালো করে ভেজে নিতে হবে।
- 3
তারপর ওই তেলে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টা দিয়ে দিতে হবে। তারপর একে একে কেটে ধুয়ে রাখা সবজি গুলো দিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে শাক টা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আঁচ টা কমিয়ে দিতে হবে।
- 4
মিনিট ১০ এক বাদ ঢাক খুললে দেখা যাবে শাক থেকে জল বেড়িয়ে এসেছে। আর শাক টা কমে গিয়েছে তখন পরিমান মতো নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর হলুদ গুড়ো, লঙকা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মুড়ো গুলো দিয়ে আাবার ঢাকা দিয়ে দেব।
- 5
জল দেব না শাক থেকে বের হওয়া জলেই রান্না টা হবে। তারপর ঢাকা খুলে মুড়ো গুলো ভেঙে দিতে হবে।
- 6
তারপর ভালো করে মিক্স করে একদম মাখো মাখো নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)