রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর টক দই, অল্প আদা রসুন বাটা ও জিরে ধনে গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব।
- 2
কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোরন দেব। গন্ধ বেরলে তার মধ্যে পেয়াজ পেস্ট টা দিয়ে ভালো করে ভেজে নেব।
- 3
এরপর তার মধ্যে বাকি রসুন ও আদা বাটা দিয়ে কসিয়ে নিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, টমেটো পেস্ট দিয়ে ভালো করে কসিয়ে নেব। মশলা থেকে তল ছেড়ে এলে চিকেন টা তার মধ্যে দিয়ে দেব।
- 4
এরপর ঢাকা দিয়ে আস্তে আস্তে চিকেন টা কসাতে হবে। এরপর কাজুবাদাম ও চারমগজের পেস্ট টা দিয়ে কম আসে চিকেন এর সাথে কসাতে হবে। চিকেন থেকে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে দেব কাচা লঙ্কা ও চিনি টা দিয়ে দেব। এরপর ঢাকা দেব
- 5
এরপর চিকেন সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হলে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। গরম ভাত অথবা জিরা রাইসের সাথে সার্ভ করব।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি