চাল কুমড়া ও আলুর তরকারি (chalkumro o aloor tarkari recipe in Bengali)

Mohor Bhattacharjee @cook_36789442
চাল কুমড়া ও আলুর তরকারি (chalkumro o aloor tarkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল কুমড়ো ও আলু কুচি কুচি করে কেটে নিতে হবে।
- 2
করাইয়ে তেল দিয়ে পাচফোরন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।
- 3
চাল কুমড়ো আলু দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ।তারপর আদা বাটা,জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো লবণ ও হলুদ দিয়ে দিতে হবে ।জল দেওয়া দরকার নেই,এমনিতেই যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে।
- 4
এরপর ঢাকা দিয়ে দিতে হবে এবং গ্যাস একদম কমিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে।
- 5
যখন জল শুকিয়ে যাবে এবং তরকারি সেদ্ধ হয়ে যাবে,তখন রেডি চাল কুমড়া ও আলুর তরকারি ।এবার ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16290915






মন্তব্যগুলি