এঁচোড় ডিমের ডেভিল চপ(enchor dimer devil chop recipe in Bengali)

#eb
এঁচোড় নানা রকম পদ বানানো যায়। আর এঁচোড় বাহার সপ্তাহে চপ বানালাম। সন্ধ্যা বেলার স্ন্যাকস হিসেবে জমে যাবে।
এঁচোড় ডিমের ডেভিল চপ(enchor dimer devil chop recipe in Bengali)
#eb
এঁচোড় নানা রকম পদ বানানো যায়। আর এঁচোড় বাহার সপ্তাহে চপ বানালাম। সন্ধ্যা বেলার স্ন্যাকস হিসেবে জমে যাবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এঁচোড় ও আলু সেদ্ধ করে নিন নুন ও হলুদ গুড়ো দিয়ে।
- 2
এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর আদা রসুন বাটা দিয়ে দিন।
- 3
তারপর এঁচোড় ও আলু ম্যাশ করে নিন। ও কড়াইয়ে দিয়ে দিন। তারপর সমস্ত মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। নুন চিনি আন্দাজমতো দিয়ে দিন।
- 4
এরপর ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নিন নামিয়ে নিন। তারপর ডিম সেদ্ধ করে নিন।
- 5
এরপর ডিমের খোসা ছাড়িয়ে চিরে নিন। এবার এঁচোড় পুর ডিম দিয়ে মুড়ে চপ গড়ে নিন।
- 6
তারপর বেসন, নুন, হলুদ গুড়ো দিয়ে ব্যাটার বানিয়ে নিন। তারপর চপ গুলো ডুবিয়ে বিস্কুট গুড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন।
- 7
তারপর স্যালাড ও সস সহযোগে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (12)
Super Delicuous