সবুজ মুগ ডালে ডিম দিয়ে তড়কা (sabuj moong dal dim diye tarka recipe in Bengali)

সবুজ মুগ ডালে ডিম দিয়ে তড়কা (sabuj moong dal dim diye tarka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডালগুলো ধুয়ে ৪ - ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।তারপর প্রেসার কুকারে দিয়ে মাপ মত জল ও লবণ দিয়ে ২ -৩ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।বড় এক কাপ জল দিয়েই চলবে।জলটা এমন দিতে হবে যাতে দলটা ঝরঝরে হয়।
- 2
পিঁয়াজ কুচি করে কেটে নিতে হবে,আদা রসুন ও লঙ্কা বেটে নিতে হবে ও টমেটোর পেষ্ট বানিয়ে নিতে হবে।
- 3
ডিম টা ভূজিয়া করে নিতে হবে।
- 4
একটি কড়াই তে তেল দিয়ে গরম হলে তেজ পাতা দিয়ে ২ সেকেন্ড নেড়ে নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে বাতামি হওয়া পর্যন্ত নাড়তে হবে।
- 5
এরপর এতে আদা,রসুন ও লঙ্কার পেস্টটা দিয়ে একটু নেড়ে নিয়ে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে এতে একে একে জিরে,ধনে ও লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিতে হবে।
- 6
সেদ্ধ মুগ ডাল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে এতে স্বাদ মত লবণ ও চিনি দিয়ে দিতে হবে।
- 7
আবার এতে ডিমের ভুজিয়া দিয়ে দিতে হবে।আবারও একটু নেড়ে এক কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তেরি সবুজ মুগ ডালের তড়কা।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি