মাছের ঝাল(macher jhal recipe in Bengali)

Purna Chakrabortu @Purna_15
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিন।কড়াইতে তেল গরম করে মাছ ভেজে তুলে রাখুন
- 2
এবার কড়াইতে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাল করে ভাজতে থাকুন।পেঁয়াজ একটু লালচে হয়ে গেলে টমেটো কুঁচো গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন
- 3
টমেটো,পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে একে একে আদা বাটা,হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন, ১ চিমটে চিনি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষাতে থাকুন
- 4
মসলা কষানো হয়ে গেলে কাঁচালঙ্কা চিড়ে দিয়ে দিন এবং ১ কাপ জল দিয়ে দিন।জল ফুটে উঠলে মাছের পিস গুলো দিয়ে চাপা দিয়ে দিন এবং কম আঁচে ফুটতে দিন
- 5
ঝোল ফুটে মাছের ঝাল ঘন হয়ে এলে নামিয়ে নিন।মাছের ঝাল গরম ভাতের সাথে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16362348



মন্তব্যগুলি