ভেজ মোমো (veg momo recipe in Bengali)

আমি তৈরী করেছি ভীষণ মজার এবং খুবই স্বাস্থ্যকর ভেজ মোমো।
ভেজ মোমো (veg momo recipe in Bengali)
আমি তৈরী করেছি ভীষণ মজার এবং খুবই স্বাস্থ্যকর ভেজ মোমো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা নিতে হবে।এতে এক চিমটি লবণ ও ১ চা চামচ তেল দিয়ে একটু নেড়ে,পরিমাণ মতো নরমাল পানি দিতে হবে।এরপর ভালো করে মথে ডো বানিয়ে নিতে হবে।
- 2
পুর তৈরির জন্যে প্রথমে রান্নার প্যান চুলায় বসাতে হবে।এতে তিন চা চামচ সাদা তেল দিতে হবে।এরপর একে একে আদা কুচি,রসুন কুচি,পেয়াজকুচি ও কাচামরিচ কুচি দিয়ে নাড়তে হবে ১ মিনিট।
- 3
এরপর এতে বাধাকপি কুচি,গাজর কুচি ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।১/২ মিনিট সতে করে নিয়ে উপরে গোলমরিচ ও সয়াসস ছড়িয়ে,নেড়ে নামিয়ে নিতে হবে।
- 4
এরপর ডো থেকে লেচি কেটে ছোট ছোট লুচির মতো তৈরী করে নিতে হবে।লুচির মাঝে এক চামচ করে ভেজ পুর দিতে হবে।এরপর পছন্দমতো শেপে মোমো তৈরী করে নিতে হবে।
- 5
সব মমো তৈরী করা হয়ে গেলে,এরপর স্টিমারে মোমোগুলো ১৫ মিনিট স্টিম করে নিলেই তৈরী ভীষণ মজার ভেজ মোমো।মোমো সস দিয়ে পরিবেশন করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)