ডিমের প্যানকেক (Dimer pancake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, নুন, বেকিং পাউডার, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে চেলে রাখতে হবে ।
- 2
এবার একটা পাত্রে বাটার গলিয়ে তার মধ্যে ডিম আর দুধ দিয়ে ভালো করে ফেটাতে হবে ।
- 3
এবার এর মধ্যে আদা বাটা দিয়ে আরও একবার ফেটিয়ে নিতে হবে ।
- 4
ফেটানো হয়ে গেলে এই ডিমের মিশ্রনের মধ্যে ময়দার মিশ্রন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে । এই মিশ্রনটা কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে ।
- 5
ফ্রাইপ্যান গরম করে তেল গ্রীজ করে পছন্দ মত সাইজে প্যানকেক ভেজে নিতে হবে ।
- 6
গরম গরম সস বা চাটনির সাথে সার্ভ করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16380397





মন্তব্যগুলি