রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিতে হবে । ঘি এর মধ্যে কিসমিস ও কাজুবাদাম হালকা ভেজে তুলে নিতে হবে।
- 2
তারপর সেই ঘি এর মধ্যে দারুচিনি, তেজপাতা ও সুজি দিয়ে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়।
- 3
তারপর এর মধ্যে চিনি ও লবণ দিয়ে নাড়তে থাকতে হবে। চিনিটা আপনারা আপনাদের পছন্দমত দিবেন ।নাড়তে নাড়তে পানি শুকিয়ে শুকনা হয়ে গেলে নামিয়ে তার উপর কাজু বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মিষ্টি সুজি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16418530




মন্তব্যগুলি