মৌরলা মাছ ভাজা

আয়রন, প্রোটিন, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি২, ফ্যাটি অ্যাসিড, লাইসনি ও মিথিওনিন থাকে এই মাছে, এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই মাছ আমার অত্যন্ত প্রিয়। আর ভাজা খেতে তো ভীষণ ই ভালো লাগে, তাই বানিয়ে নিলাম।

রান্নার নির্দেশ
- 1
মাছ খুব ভালো করে বেছে ধুয়ে, জল ঝরিয়ে নিতে হবে। এবার এতে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 2
এবার একটি কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে, তেল ভালো করে গরম করে সারা কড়াই তে মাখিয়ে নিতে হবে। এবার নুন ও হলুদ গুঁড়ো মাখানো মাছগুলো কড়াই তে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে একটি অপরটির গায়ে লেগে না থাকে। এভাবে ভাজলে একটিও মাছ ভেঙে যাবে না।
- 3
একদিক ভাজা হলে কড়াই টি গ্যাস ওভেন থেকে নামিয়ে, আস্তে আস্তে খুন্তির সাহায্যে, সমস্ত মাছগুলো উল্টে দিয়ে, আবার কড়াই টি গ্যাস ওভেনে বসিয়ে দিতে হবে।
- 4
এভাবে দু দিকই খুব ভালো করে লালচে ও মুচমুচে করে ভেজে নিয়ে, গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)