ডাল মাখনি(dal makhni recipe in Bengali)

আমার পছন্দের খাবারের তালিকায় অন্যতম এইটি। খুবই সুস্বাদু, পুস্টিকর, সহজ এবং লোভনীয়। দরকার শুধু ঠিক ঠিক উপকরণ ও ধৈর্য্য।
ডাল মাখনি(dal makhni recipe in Bengali)
আমার পছন্দের খাবারের তালিকায় অন্যতম এইটি। খুবই সুস্বাদু, পুস্টিকর, সহজ এবং লোভনীয়। দরকার শুধু ঠিক ঠিক উপকরণ ও ধৈর্য্য।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল ও রাজমা ভালো করে ধুয়ে ৬-৮ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদাকুচি, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে ১০-১৫ মিনিট সেদ্ধ করে নিন।
- 2
এবারে প্রেসারের ঢাকা খুলে আরও একটু জল দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট ফুটতে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন। এই কাজটি খুব ধৈর্য্য ধরে করতে হবে। ডাল একদম মাখামাখা হয়ে সেদ্ধ হতে হবে।
- 3
এবারে অন্য একটি কড়াইয়ে তেল গরম করে সমস্ত বাঁটা মশলা ও কাশ্মীরি লঙ্কা দিয়ে তেল বেরোনো পর্যন্ত কসিয়ে নিন।
- 4
এবারে কশানো মশলায় সেদ্ধ ডাল ঢেলে দিন। ধনেগুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা, কসুরিমেথি, নুন চিনি দিন। কম আঁচে নাড়তে থাকুন। পরিমান মতো জল দিন।
- 5
১০ মিনিট ফোটানোর পর মালাই ও মাখন দিন। কম আঁচে ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দিন।
- 6
আঁচ বন্ধ করে ১০ মিনিট অপেক্ষা করুন। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আরও একবার কম আঁচে ৫ মিনিট ফুটিয়ে নিন। এই পদ্ধতিতে ডালমাখনির আসল টেক্সচার আসবে।
- 7
ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে গরম গরম নান বা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি