সুজির মোহনভোগ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে অর্ধেক করতে হবে। তারপর একটা কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজুবাদাম ও কিসমিস ২ থেকে ৩মিনিট ভেজে নিতে হবে।
- 2
কাজুবাদাম ও কিসমিস ভাজা হলে তুলে নিয়ে ওই ঘি এর মধ্যে সুজি দিয়ে ভাজতে হবে ।৫ থেকে ৬ মিনিট ভাজার পর তার মধ্যে চার টেবিল চামচ ঘি দিয়ে আবার ভাজতে হবে । আরো কিছুক্ষণ ভাজার পর তাতে দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে ভাজতে হবে।
- 3
হালকা বাদামি কালার হলে তার মধ্যে দুধটুকু দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। দুধটা একটু শুকিয়ে এলে তার মধ্যে চিনি ও লবণ দিয়ে আবার নাড়তে থাকতে হবে। এরপর তার মধ্যে ভেজে রাখা কাজু ও কিসমিস অর্ধেকটা দিয়ে দিতে হবে।
- 4
এরপর সুজিটা শুকনো হয়ে গেলে নামিয়ে নিয়ে উপর দিয়ে বাকি বাদাম ও কিসমিস ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16448297




মন্তব্যগুলি